সর্বশেষ

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঈদগাঁওয়ে পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আলাউদ্দিন - কক্সবাজার

বন্যা ও টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান-এর নির্দেশনায় ঈদগাঁও থানার উদ্যোগে পানিবন্দি ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ২টায় ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার-এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ, এএসআই আজিমুল, মুজিবুর রহমান, অন্ত বড়ুয়া, রাসেল, রাজীবুল হাসান, কনস্টেবল তানভীরসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ কর্মকর্তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম মানবিক দায়িত্ব। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতেও সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে পুলিশের এমন মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করেছে এবং বিপদে মানুষের পাশে থাকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ জুলাই ২০২৬
Trulli

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঈদগাঁওয়ে পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ