সর্বশেষ

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

অনলাইন ডেস্ক

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৈঠকে অংশ নিতে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়নি।তবে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং রাষ্ট্রপতি ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

রংপুর লংমার্চে ৫ জেলায় পথসভা করবে ১১ দলীয় জোট
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি