সর্বশেষ

মানিকগঞ্জে যমুনায় বালু উত্তোলন ভাঙ্গনের মুখে ফসলি জমিসহ নানা স্থাপনা

জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যুমনা নদীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আলোকদিয়া চরের নদী তীরবর্তী বাড়ি-ঘর,ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আলোকদিয়া চরের মুজিব কেল্লা,কয়েকটি স্কুল,মাদ্রাসা- মসজিদ,হাট-বাজার,সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা।
এভাবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর একাধিকবার লিখিত আবেদন জানায় এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়,অজ সোমবার (৩ আগস্ট ২৬ ইং)শিবালয়ের তেওতা এলাকায় সরকারিভাবে বালুমহাল নির্দিষ্ট ইজারা দেওয়া স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনা নদীর পশ্চিম পাশে রয়েছে বালু উত্তোলনের ৭-৮টি মেশিন ও বেশ কয়েকটি বাল্কহেড। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবির) বিদ্যুতের পিলারের পাশে ছয়টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করে বাল্কহেডে ভরা হচ্ছে। এসব বালু বাল্কহেডে করে অন্য জেলায় নিয়ে বিক্রি করা হচ্ছে। ইজারা দেওয়া নির্ধারিত স্থানের বাইরে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবাধে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙ্ন। এরই মধ্যে ভাঙনে নদীতে চলে গেছে একটি মসজিদ,বহু কৃষিজমি ও বসতবাড়ি। ভাঙনের ঝুঁকির মধ্যে পড়েছে দুইটি প্রাথমিক বিদ্যালয়,একটি মসজিদ,তিন কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে নির্মিত মুজিব কিল্লা। ভাঙনের শিকার কয়েকটি পরিবার ঘরের চাল,বেড়া,আসবাবপত্র নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।ভাঙনের শিকার হয়ে একটি মসজিদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। ভুক্তভোগীরা জানান,প্রতি মুহূর্তে কৃষি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের শিকার ছলিম উদ্দিন বলেন,নদীতে ড্রেজারে বালু তোলার কারণে নদীর পাড় ভাঙছে। অল্প কয়েকদিনের ব্যবধানে ভাঙন তীব্র হয়েছে। ফলে কয়েকটি পরিবার মিলে আমরা অন্যত্র সরে যাচ্ছি।

শিবালয়ের আলোকদিয়া চরের একাধিক বাসিন্দা জানান, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির বিদ্যুতের পিলারের পাশ থেকে ৬টি কাটার মেশিন দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলন করা হয়। এলাকার কেউ বাধা দিতে গেলে মারধরসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়।ভয়ে এখন কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। আলোকদিয়া চরের বাসিন্দা জামাল হোসেন বলেন,অসাধু বালু ব্যবসায়ীদের বিদ্যুতের পিলারের পাশ থেকে বালু তোলা বন্ধে বার বার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন অব্যাহত রেখেছে। বাধ্য হয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে বরাবর একাধিকবার অভিযোগ করেছে। এই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না,বলে জানান তারা। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে,রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকার মুক্তার হোসেন বলেন,যেসব ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে সেগুলোর মালিক আমি। তবে আমি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই।’যারা বালু উত্তোলন করছে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে তিনি ফোন কেটে দেন।

সাভারে সফল অভিযানের জের: এসআই নিয়ামত উল্লার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এবিষয়ে ফরিদপুর জোনের নৌপুলিশের এসপি রবিউল ইসলামের সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিছিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অনুসন্ধানে জানা যায়,শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়,তিনি একাধিকবার ঝুঁকি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযান চালানো হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী,অভিযানের পরও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা যায়নি।তবে আমরা অভিযোগ পেয়ে সেখানে যেতে যেতে বালু উত্তোলনকারীরা খবর পেয়ে সেখান থেকে সটকে পড়ে। অবৈধ বালু উত্তোলনের মূলহোতাদের ধরার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান গণমাধ্যমকে বলেন,অবৈধ বালু উত্তোলনের অভিযোগে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের মতে,অনুমোদন ছাড়া নদীর তলদেশ থেকে বালু উত্তোলন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত)-এর বিধান লঙ্ঘনের শামিল বলে তিনি জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক বলেন,চর এলাকার মানুষের একটি অভিযোগ পেয়েছি। মানুষের ঘরবাড়ি রক্ষায় যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলনের বিষয়ে দ্রুতই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাভারের ট্যানারি শিল্প বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে: সবুজ আন্দোলন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ আগস্ট ২০২৬
Trulli

মানিকগঞ্জে যমুনায় বালু উত্তোলন ভাঙ্গনের মুখে ফসলি জমিসহ নানা স্থাপনা