সর্বশেষ

সাভারের ট্যানারি শিল্প বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে: সবুজ আন্দোলন

মো.এনামুল হক(আবির)- বিষেশ প্রতিনিধি

রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পের কলকারখানাগুলোকে সাভার উপজেলার হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। মূলত পরিবেশ দূষণ ও সামাজিক নিরাপত্তার জন্য জায়গা বরাদ্দ বন্দোবস্ত করা হলেও বর্তমান চিত্রটি হয়েছে বিপরীতমুখী। হাজারীবাগের শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি বুড়িগঙ্গা নদীর জীববৈচিত্র্য ধ্বংস করার পর বর্তমানে সাভারের বংশী নদীর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। যা হয়ে উঠেছে সাভারের জনগণের জন্য মরণ ফাঁদ।

রোববার (২ আগস্ট) সকালে সাভারের এমকে টাওয়ারে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তরের পরিচিতি সভা ও পরিবেশ দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তর সভাপতি আশিফুল ইসলাম জনির সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ ও সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন পরিবেশকর্মী ও সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম।

পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪

সভায় বাপ্পি সরদার বলেন,সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জের একাংশ নিয়ে ঢাকা জেলা উত্তর গঠিত। যার প্রতিটি এলাকা দখল ও দূষণের জর্জরিত। বিশেষ করে সাভারের ট্যানারি শিল্প এখন জনগণের মরণ ফাঁদ হিসেবে প্রতিমান হয়েছে। শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ায় জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। ২০ বছরে সবুজায়ন কমেছে ৫০ শতাংশের বেশি। যা আগামী প্রজন্মের জন্য বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিকল্পিত নগরায়ন দরকার। বর্তমান সময়ে আরো বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্যানারি শিল্পের বর্জ্য শোধন না করে সরাসরি নদীতে ফেলা হচ্ছে যার ফলে বিভিন্ন দুরারোগ্য রোগব্যাধি, জলজ প্রাণী ধ্বংস হচ্ছে।

তিনি আরো বলেন,পানি শোধনের ব্যবস্থার কথা বলা হলেও সরকারি তদারকির অভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটা,সীসা কারখানা, টায়ার পোড়ানো বর্জ্য,ফ্যাক্টরি বর্জ্য জীববৈচিত্র্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। পানি শোধনের জন্য সিইটিপি বাস্তবায়ন করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাটি কাটার মহোৎসব হলো প্রশাসন রয়েছে নিশ্চুপ। আগামী সাত দিনের মধ্যে অবৈধ ইটভাটা ও মাটি কাটা বন্ধ না হলে প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

সালাউদ্দিন খান নঈম বলেন,‘আমরা দীর্ঘদিন সাভার উপজেলাকে সামাজিক নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু রাজনীতিবিদদের অসহযোগিতার ফলে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নে বেহাল যোগাযোগ ব্যবস্থা, চরম দুর্ভোগে তিন উপজেলার মানুষ

সভায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবের সভাপতি আজমল আমিন টুটুল, ল্যাব জোন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো.ওয়াকিলুর রহমান, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেঁজুতি হোসাইন। সভায় নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি পরিবেশ বিপর্যয়রোধে জনসচেতনতা তৈরিতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা কমিটির সহ-সভাপতি রানু সুলতানা, মো.লিয়াকত আলী সরকার,বিএম ফররুখ আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী,আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ আগস্ট ২০২৬
Trulli

সাভারের ট্যানারি শিল্প বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে: সবুজ আন্দোলন