সর্বশেষ

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে আরাউহো, থাকছে স্থায়ী চুক্তির সুযোগ

অনলাইন ডেস্ক

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে এক মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে লিভারপুল। চুক্তিতে পরবর্তী সময়ে তাঁকে স্থায়ীভাবে দলে রাখার সুযোগও রাখা হয়েছে।ইএসপিএনের বরাতে জানা গেছে, আগামী মৌসুম শেষে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে আরাউহোকে স্থায়ীভাবে দলে নেওয়ার বিকল্প থাকবে লিভারপুলের হাতে। চলতি মৌসুমে তাঁর বেতন বহন করবে ইংলিশ ক্লাবটি।

লিভারপুলে যোগ দেওয়ার পথ সহজ করতে নিজের বেতন কিছুটা কমিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। এ ছাড়া তাঁর জন্য কোনো ধারের ফিও দিতে হয়নি লিভারপুলকে।গত দুই মৌসুমে বার্সেলোনার মূল একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি আরাউহো। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

বার্সেলোনায় সেন্টারব্যাক পজিশনে পাউ কুবার্সি, এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিনের সঙ্গে জায়গার প্রতিযোগিতায় ছিলেন আরাউহো। নতুন ক্লাব লিভারপুলে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার লক্ষ্যেই এই দলবদল বলে ধারণা করা হচ্ছে।অ্যানফিল্ডে চলতি মৌসুমে ৩৩ নম্বর জার্সি পরবেন আরাউহো। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবে খেলা শুরু করার জন্য তিনি মুখিয়ে আছেন।

সাভারে ‘একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৬
Trulli

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে আরাউহো, থাকছে স্থায়ী চুক্তির সুযোগ