সর্বশেষ

তারেক রহমানকে ভারত সফরের দুটি আমন্ত্রণ, জানাল নয়াদিল্লি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একটি দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য।মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর পাশাপাশি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব ইরানের

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জয়সোয়াল। তাঁর ভাষ্য, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটগুলোর নেতাদের সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়।এর অংশ হিসেবেই বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল।

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময়ে সমঝোতা স্মারক সই
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ আগস্ট ২০২৬
Trulli

তারেক রহমানকে ভারত সফরের দুটি আমন্ত্রণ, জানাল নয়াদিল্লি