সর্বশেষ

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় কাউখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি কাউখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ।

টাঙ্গাইল সদর মাহমুদনগরে সেতুর অভাবে থেমে গেছে তিন উপজেলার গ্রামীণ জীবন

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরে একই বছরের অক্টোবর মাসে থানায় মামলা করা হয়। ওই মামলাতেই অলোক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় জীবন্ত মানুষ পোড়ানোর বিচার হলেই আ.লীগের রাজনীতি করার অধিকার থাকবে না: জাবের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ আগস্ট ২০২৬
Trulli

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় কাউখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার