সর্বশেষ

আশুলিয়ায় হাসপাতালে আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের তথ্য সংগ্রহ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের চরম বাধার মুখে পড়েছেন কর্মরত সাংবাদিকরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ছাড়াও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ‘আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল’-এর সিকিউরিটি ইনচার্জ রাজুসহ কয়েকজন নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে।

​রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীতি গ্রুপের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ ও আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান।

​ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির হালনাগাদ তথ্য সংগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উক্ত হাসপাতালে যান। তবে সাংবাদিকরা হাসপাতালে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সিকিউরিটি ইনচার্জ রাজুর নেতৃত্বে নিরাপত্তা প্রহরীরা তাদের পথরোধ করে এবং প্রবেশে সরাসরি বাধা দেয়।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

​একপর্যায়ে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা। এর এক পর্যায়ে তারা সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং হাসপাতালে সংবাদকর্মীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ বলে জানিয়ে দেয়।

​হাসপাতাল কর্তৃপক্ষের এমন মারমুখী ও দায়িত্বজ্ঞানহীন আচরণে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, আগুনে দগ্ধ শ্রমিকদের প্রকৃত সংখ্যা ও শারীরিক অবস্থার তথ্য গোপন করতেই হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষীদের দিয়ে এমন অপচেষ্টা চালিয়েছে।

​এ বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

বিকট শব্দের পর আশুলিয়ার গার্মেন্টসে আগুন

​এদিকে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর এমন বাধা প্রদান, অসৌজন্যমূলক আচরণ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

আশুলিয়ায় হাসপাতালে আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা