সর্বশেষ

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময়ে সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের আয়োজনে দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা সই হয়।বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানোর বিষয় রয়েছে।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন ও লুইন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বৌদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক যোগাযোগ নিয়ে আলোচনা হয়।

যুদ্ধের মধ্যেও বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল OECD

ফোরামের অংশ হিসেবে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রীর। সেখানে বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বাংলা নববর্ষ, লোকজ উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারার কথা তুলে ধরবেন তিনি।

২৫ সেপ্টেম্বর ফোরামের একটি বিষয়ভিত্তিক অধিবেশনে ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক সেশনে বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

JFK এড়াতে পারে নেতানিয়াহুর সরকারি উড়োজাহাজ

সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ফোরামের কার্যক্রম চলবে। সফর শেষে ২৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময়ে সমঝোতা স্মারক সই