সর্বশেষ

‘বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ‘বেহেশতের টিকিট বিক্রেতারা’ আবার ‘ফ্যাসিস্টদের’ সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এক পক্ষ ডিসেম্বরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের দেশে ফেরার কথা বলছে, অন্যদিকে জামায়াত সরকারের পতনের হুমকি দিচ্ছে—এমন বক্তব্য রাজনৈতিক পরিস্থিতির অংশ বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, সরকার দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও কর্মদক্ষতা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে বলে দাবি করেন তিনি।দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে প্রয়োজনীয় নতুন গ্যাসকূপ অনুসন্ধানে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি

বর্তমান সরকার বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আরও জোরদারের প্রত্যাশা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

‘বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী