সর্বশেষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি

অনলাইন ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৪২টি নির্বাচনি প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীদের জন্য ২০টি, সাধারণ সদস্যদের জন্য ১২টি এবং সংরক্ষিত নারী সদস্যদের জন্য ১০টি প্রতীক রাখা হয়েছে।চেয়ারম্যান পদে নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সাধারণ সদস্য পদের জন্য রাখা হয়েছে—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।সংরক্ষিত নারী সদস্য পদের প্রতীক হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।ইসি জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোনো প্রার্থী রাজনৈতিক দলের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।

‘বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিধান ছিল। সংশ্লিষ্ট আইন পরিবর্তনের পর নির্বাচনি বিধিমালা থেকেও দলীয় প্রতীক বাদ দেওয়া হয়েছে।ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবার নতুন এই নির্দলীয় ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আরও জোরদারের প্রত্যাশা
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি