সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চাচা আটক

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা আক্তার (৭) নামের এক দ্বিতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরের দিকে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ,শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছে তার আপন চাচা জাহিদুল ইসলাম।

​নিহত মাহিদা আন্দিদিল গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

চুয়াডাঙ্গায় ডেঙ্গুর মধ্যে আবারও বাড়ছে হাম, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকালে মাহিদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে অভিযুক্ত চাচা জাহিদুলের ঘরের ভেতর থেকে তার মরদেহ দেখতে পান। শিশুটির শরীরে আঘাত ও নির্যাতনের আলামত দেখে পরিবারের সদস্যরা ধর্ষণের পর হত্যার অভিযোগ তোলেন।

​ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা জাহিদুলের বসতবাড়িতে ভাঙচুর চালায় ও জাহিদুলকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।

​নিহত শিশুটির স্বজনরা অভিযুক্ত জাহিদুলের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

​আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চাচা আটক