সর্বশেষ

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, যুদ্ধবিমান-ট্যাংকে উঠে প্রতিবাদ

অনলাইন ডেস্ক

পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন স্থানে ভাঙচুর করেন। একপর্যায়ে ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা মিগ-২৩ যুদ্ধবিমান ও সামরিক ট্যাংকের ওপর উঠে প্রতিবাদ জানাতেও দেখা যায় তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রী বহিরাগত ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি আবাসিক হলের ওয়ার্ডেনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

অভিযোগ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ফাগওয়ারার জলন্ধর জাতীয় মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের জানালার কাচ ও কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য ও বিনিয়োগ

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ একটি দলও গঠন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, যুদ্ধবিমান-ট্যাংকে উঠে প্রতিবাদ