সর্বশেষ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির কথা জানালেন রাজনাথ সিং

অনলাইন ডেস্ক

ভারত যুদ্ধ চায় না, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না—এমন বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে সহায়তা অব্যাহত রাখলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে ভারত প্রস্তুত থাকবে।

রোববার এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাজনাথ সিং। সম্মেলনে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তি ও ভবিষ্যৎ যুদ্ধব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং অন্য দেশের ভূখণ্ড দখলের কোনো লক্ষ্য নেই। তবে শান্তির অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালিতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

তিনি আরও বলেন, ভারত আলোচনায় বিশ্বাসী। কিন্তু কোনো দেশ যদি সন্ত্রাসবাদে মদদ দেয়, তাহলে সেই পরিস্থিতিতে সংলাপ চালিয়ে যাওয়ার সুযোগ থাকে না। জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

এনডিটিভির প্রতিবেদনে রাজনাথ সিংয়ের ‘প্রতিবেশী দেশ’ মন্তব্যকে পাকিস্তানের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠও আধুনিক যুদ্ধে প্রযুক্তি ও তথ্যযুদ্ধের প্রভাব নিয়ে কথা বলেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ নিয়ে নানা ধরনের তথ্য ও বয়ান ছড়িয়ে পড়ায় প্রকৃত পরিস্থিতি অনেক সময় আড়ালে পড়ে যায়।

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, যুদ্ধবিমান-ট্যাংকে উঠে প্রতিবাদ

সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী, যুদ্ধের ফলাফল নির্ধারণে শেষ পর্যন্ত কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির কথা জানালেন রাজনাথ সিং