সর্বশেষ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইসি

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।রোববার নির্বাচন ভবনে উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সিইসি জানান, ভোটের দিন মাঠপর্যায়ের পরিস্থিতি কেন্দ্র থেকে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হবে।কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকার কথাও জানিয়েছেন তিনি।এদিকে উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

ইসির তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই হবে ২৯ সেপ্টেম্বর। আপিলের সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।দেশের ভেতরে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রমও ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চালু রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কেন্দ্রীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইসি