সর্বশেষ

মিরপুরে রাড্ডাস্থ এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট:  গ্রেপ্তারের দাবি:আমীরে জামায়াতের

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে রাড্ডাস্থ মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে (এমসিএইচ-এফপি সেন্টার) সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসা কেন্দ্রটির বিপুল পরিমাণ মালামাল মা ও শিশুদের চিকিৎসাসেবার সরঞ্জাম ধ্বংস হওয়ার পাশাপাশি হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম স্তব্ধ হয়ে গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ক্ষতিগ্রস্ত হাসপাতালটি সরজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। পরিদর্শন শেষে তিনি এক আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা চান আসিফ মাহমুদ

​পরিদর্শনকালে ডা.শফিকুর রহমান ভাঙচুর হওয়া বিভিন্ন কক্ষ, ধ্বংসপ্রাপ্ত চিকিৎসা সরঞ্জাম এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান, যেখানে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, সেখানে এ ধরনের বর্বরোচিত হামলা ও লুটপাট অত্যন্ত ন্যক্কারজনক। দুষ্কৃতকারীরা সামাজিক নিরাপত্তার ওপর আঘাত হেনেছে।”

​তিনি সরকারের উদ্দেশ্যে বলেন,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করতে হবে। কোনো ধরনের ছাড় না দিয়ে আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান বিরোধীদলীয় নেতা।

‘আল্লাহর আইন ছাড়া সুশাসন সম্ভব নয়’: শফিকুর রহমান

​প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

মিরপুরে রাড্ডাস্থ এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট:  গ্রেপ্তারের দাবি:আমীরে জামায়াতের