সর্বশেষ

আশুলিয়ায় জীবন্ত মানুষ পোড়ানোর বিচার হলেই আ.লীগের রাজনীতি করার অধিকার থাকবে না: জাবের

সাভার প্রতিনিধি

ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে ঢাকার আশুলিয়ায় জীবন্ত ছাত্র-জনতাকে পুড়িয়ে মারার ভয়াবহ ঘটনার সুষ্ঠু বিচার করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার পাশে ‘অদম্য ২৪’-এর আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও শহীদী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

​একটি প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় সংঘটিত নির্মমতার চিত্র তুলে ধরে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমাদের ভাইদের যখন পোড়ানো হচ্ছিল, তখন পর্যন্ত তারা জীবিত ছিল। জীবন্ত মানুষ পোড়ানোর এই যন্ত্রণাদায়ক দৃশ্য আশুলিয়াবাসী তাদের স্বচক্ষে দেখেছে। শুধুমাত্র আশুলিয়ার এই একটি ঘটনার যদি বিচার করা হয়, তবে আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতি করার অধিকার রাখে না।”

টাঙ্গাইল সদর মাহমুদনগরে সেতুর অভাবে থেমে গেছে তিন উপজেলার গ্রামীণ জীবন

​রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের রক্তের সঙ্গে বেইমানি করে খুনি লীগের সঙ্গে আপস করতে পারে। কিন্তু আমরা তো সেই শহীদের সহযোদ্ধা, যিনি বলে গিয়েছেন, ‘জান দেবো, তবুও জুলাই দেবো না।’ আমরা যতদিন বেঁচে আছি, এই জমিনে জুলাইয়ের চেতনা হারাতে দেব না। প্রশাসন বা সরকার যদি খুনিদের সঙ্গে আপস করে, তবে তাদের ঠিকানাও বাংলাদেশে হবে না, তাদেরও দিল্লির পথ ধরতে হবে।”

​সমাবেশ থেকে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি করে তিনি যোগ করেন, “সাত মাস পেরিয়ে আট মাস হতে চললেও আজ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে না পারাটা এই সরকারের বড় ব্যর্থতা। আগামী ১৮ ডিসেম্বরের পূর্বে প্রত্যক্ষ খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নয়তো অন্য কোনো পন্থায় আপনাদের সঙ্গে আবারও আমাদের রাজপথে দেখা হবে।”

​আয়োজিত কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও সাভার স্টুডেন্ট কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ‘অদম্য ২৪’-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স ঢাকা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ সজিবসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ আহত ৩

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

আশুলিয়ায় জীবন্ত মানুষ পোড়ানোর বিচার হলেই আ.লীগের রাজনীতি করার অধিকার থাকবে না: জাবের