সর্বশেষ

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে নারী গ্রেফতার, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

পাবনার বেড়া উপজেলায় নকল দুধ তৈরির অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে সেখান থেকে বিপুল পরিমাণ নকল দুধ ও তা তৈরির বিভিন্ন ক্ষতিকর উপকরণ জব্দ এবং এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
​

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বেড়া উপজেলার পেচাকোলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এতে নেতৃত্ব দেন। অভিযানে বেড়া মডেল থানার এসআই সুব্রত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
​

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেচাকোলা গ্রামের উত্তম ঘোষের বাড়িতে ওৎ পেতে থাকে ভ্রাম্যমাণ আদালত। পরে সেখানে একটি বড় ডেগে নকল দুধ তৈরি করার সময় উত্তম ঘোষের স্ত্রী পলি ঘোষকে হাতেনাতে আটক করা হয়। এসময় মূল অপরাধী উত্তম ঘোষ পালিয়ে যেতে সক্ষম হন।
​

পাবনার দুবলিয়ায় অবৈধ সার মজুত:৫০ হাজার টাকা জরিমানা,২৫১ বস্তা সার জব্দ

ঘটনাস্থল থেকে তৈরি করা নকল দুধ ছাড়াও তা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলা দুধ এবং ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
​

পরবর্তীতে গ্রেফতারকৃত পলি ঘোষ নিজ স্বামীর সাথে নকল দুধ উৎপাদনে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। সব অপরাধ প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​

অভিযান দলপ্রধান জানান, নকল দুধ উৎপাদন ও বিক্রি রোধ করে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদক বিরোধী অভিযানে  মদ ও গাঁজসহ পিতা-পুত্র আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে নারী গ্রেফতার, লাখ টাকা জরিমানা