সর্বশেষ

শিবালয়ে প্রকাশ্যে ছয়টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন শতাধিক বাল্কহেডে পরিবহন: প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম আলোকদিয়া চর এলাকায় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া সুস্পষ্ট নির্দেশনা তোয়াক্কা না করেই প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের সন্নিকটে ছয়টি ড্রেজার ও শতাধিক বাল্কহেড ব্যবহার করে দিনরাত বালু পরিবহন করা হলেও তা বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও তদারকি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যমুনার অব্যাহত ভাঙন থেকে বসতভিটা, ফসলি জমি এবং জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো রক্ষার দাবিতে তারা আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আলোকদিয়া চর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। তবে আদালতের আদেশের কার্যকর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। তাদের অভিযোগ, মাঠপর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা দৃশ্যমান নয়; উপরন্তু উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনার খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় অভিযানের সময় ড্রেজার মালিকেরা সাময়িকভাবে কেটে পড়ে।

নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান: দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয় ভাঙ্গুড়ায়

​বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সরেজমিনে আলোকদিয়া চর এলাকায় গিয়ে দেখা যায়, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৭ ও ৮ নম্বর টাওয়ারসংলগ্ন বিভিন্ন পয়েন্টে প্রায় ছয়টি ড্রেজারের মাধ্যমে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। একই সময়ে নদীজুড়ে শতাধিক বাল্কহেডে বালু লোড-আনলোডের ব্যস্ততা দেখা যায়। এর ফলে নদীভাঙনপ্রবণ এই এলাকার বসতবাড়ি ও ফসলি জমির পাশাপাশি জাতীয় গ্রিডের মূল পরিকাঠামো এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

​অভিযোগের বিষয়ে জানতে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং ফরিদপুর জোন নৌপুলিশের এসপি রবিউল ইসলামের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাবনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ড্যাব নেতা ও পৌর মেয়র প্রার্থী ডাঃ নোমানের নেতৃত্বে মশাল মিছিল

​মহামান্য হাইকোর্টের নির্দেশনা কার্যকর থাকা সত্ত্বেও প্রকাশ্য বালু উত্তোলন চলায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, তদারকি এবং সম্ভাব্য প্রশাসনিক ব্যর্থতার বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে জাতীয় গ্রিডের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

শিবালয়ে প্রকাশ্যে ছয়টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন শতাধিক বাল্কহেডে পরিবহন: প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন