সর্বশেষ

পাবনার শতবর্ষী পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইমরান হুসাইনকে সংবর্ধনা

​পাবনা প্রতিনিধিঃ

পাবনার ঐতিহ্যবাহী শতবর্ষী শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ আবহে ‘গুণীজন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত সহকারী অধ্যাপক (আরবি) মো. ইমরান হুসাইন ‘জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা’ লাভ করায় তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে এই অর্জনের স্বীকৃতি প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মো.ইমরান হুসাইনের এই অসামান্য জাতীয় অর্জনে মাদ্রাসা পরিবার ও স্থানীয় শিক্ষা অনুরাগীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (এম.পি)।

সাভারে ফ্ল্যাটে গোপনে গড়ে তোলা মদ তৈরির কারখানার সন্ধান:চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

​প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন,”সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইনকে‘জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা’য় ভূষিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতপক্ষে গোটা পাবনা জেলা ও আমাদের শিক্ষা পরিমণ্ডলকে সম্মানিত করেছেন। এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মো.মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ইমরান হুসাইনের এই সাফল্যকে মাদ্রাসার শতবর্ষের ইতিহাসে একটি অনন্য এবং গৌরবময় অধ্যায় বলে অভিহিত করেন। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক গুণগত মান উন্নয়নে নিবেদিতপ্রাণ শিক্ষকদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন।

​অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষক মো.ইমরান হুসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর ধারাবাহিক অবদান বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

সাভারের আক্রান চৌরাস্তায় বেপরোয়া অটোরিকশার তাণ্ডব: যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ অক্টোবর ২০২৬
Trulli

পাবনার শতবর্ষী পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইমরান হুসাইনকে সংবর্ধনা