সর্বশেষ

সাভারে ফ্ল্যাটে গোপনে গড়ে তোলা মদ তৈরির কারখানার সন্ধান:চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

মো.এনামুল হক(আবির)- বিষেশ প্রতিনিধি

​সাভারের হেমায়েতপুরে একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে গোপনে গড়ে তোলা দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক চীনা নাগরিক ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ‘গ্রীন টাওয়ার’ নামের ১০ তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এই যৌথ অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) এবং চম্পা বেগম (৩৫)।

পাবনার শতবর্ষী পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইমরান হুসাইনকে সংবর্ধনা

​পুলিশ সূত্রে জানা গেছে,বহুতল আবাসিক ভবনটির চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় তৈরি মদ (বাংলা মদ) উৎপাদন করা হচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে ট্যানারি পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থল থেকে কারখানা তৈরির বিভিন্ন প্রসেসিং সরঞ্জাম এবং ১৫ লিটার প্রস্তুতকৃত দেশীয় মদ জব্দ করা হয়। ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় ওই বিদেশি নাগরিক ও নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মহিদ জানান,“গোপন খবরের ভিত্তিতে আমরা গ্রীন টাওয়ারের চারতলার ফ্ল্যাটটিতে অভিযান চালাই। সেখান থেকে মদ তৈরির নানা উপকরণ ও প্রস্তুতকৃত ১৫ লিটার মদসহ দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিদেশি (চীনা) নাগরিক রয়েছেন।”

​তিনি আরও জানান,আবাসিক এলাকায় অবৈধভাবে মাদক তৈরি ও বিপণনের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

সাভারের আক্রান চৌরাস্তায় বেপরোয়া অটোরিকশার তাণ্ডব: যানজটে চরম ভোগান্তিতে পথচারীরা

​আবাসিক এলাকায় এমন অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের সতর্ক অবস্থান ও অভিযান জোরদার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ অক্টোবর ২০২৬
Trulli

সাভারে ফ্ল্যাটে গোপনে গড়ে তোলা মদ তৈরির কারখানার সন্ধান:চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২