সর্বশেষ

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।এ সময় তাঁর ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৯৭ হাজার টাকা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গার্মেন্টস খাতে উৎপাদন ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আশুলিয়া,সাভার,কালিয়াকৈর, গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে এ অভিযান চালিয়ে স্বর্ণসহ সেলিমকে আটক করা হয়।আটক সেলিম সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গয়েশপুর যাত্রীছাউনির সামনে সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারি হিসেবে সেলিমকে আটক করা হয়। পরে তাঁর পাখিভ্যান তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুস্থ রাজনীতি করুন: চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন

সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক সেলিমকে জীবননগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ অক্টোবর ২০২৬
Trulli

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক