অস্ত্র উদ্ধার অভিযানে অসামান্য পারদর্শিতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ হিসেবে মনোনীত হয়েছেন পাবনা সদর থানার কাউন্টার টেররিজম অ্যান্ড রেসপন্স টিম (সিআরটি)-এর চৌকস কর্মকর্তা সাব-ইনস্পেক্টর (এসআই) মাহবুব।
সম্প্রতি আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় রেঞ্জের দ্যুতিময় পুলিশ সুপারিনটেনডেন্ট ও ডিআইজি জনাব আশিক সাঈদী।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়,পাবনা জেলা জুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই মাহবুবের নেতৃত্বে সিআরটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সফল ও ঝুঁকিপূর্ণ অভিযানে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। তাঁর এই সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকা পুরো রেঞ্জ এলাকায় প্রশংসিত হয়।
পুরস্কার প্রদানকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব আশিক সাঈদী বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআই মাহবুবের মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের এই অর্জন সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে এবং অন্যদেরও সততা ও সাহসিকতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই মাহবুব বলেন,”যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা ও উদ্দীপনা বাড়িয়ে দেয়। এই অর্জন একা আমার নয়, আমাদের পুরো সিআরটি টিম ও পাবনা জেলা পুলিশের। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় আরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।”
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজ এসআই মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন। এ ধরনের স্বীকৃতি স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের মনোবল বহুলাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















