সর্বশেষ

রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের ছয় মাসের জেল

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে আসার সময় ভ্রাম্যমাণ আদালতে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। শনিবার ৪ জানুয়ারী উপজেলার ফলুয়ারচর নৌকা ঘাটে দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন।

জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচরের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর ভরে বালু নিয়ে আসার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও ঘটনা স্থলে উপস্থিত হন।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

বালু উত্তোলনের দায়ে ঘটনস্থল থেকে থানা পুলিশের সহযোগীতায় ট্র্যাক্টর মালিক সাইদুর রহমানকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ অপরাধে ১৫ (১) ধারায় অনুযায়ী সাইদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটক ব্যাক্তি উপজেলার বন্দবেড় গ্রামের মদাব্যাপারী ঘাট এলাকার মৃত. আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, রৌমারী সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। তিনি আরও বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট চলবে।

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জানুয়ারি ২০২৫
Trulli

রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের ছয় মাসের জেল