সর্বশেষ

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক

মতিঝিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্দোলনরত ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার’ ওপর হামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমখে পদযাত্রা করে আন্দোলকারীরা। পরে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙ্গে সামনে যেতে চাইলে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করে।

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘাত: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ

মিছিলে থাকা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, আমরা গতকালের ঘটনায় জড়িতদের দ্রুত গ্ৰেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম। আমরা হাইকোর্ট মোড়ের দিকে যেতেই পুলিশ বাধা দেয়। আমরা ব্যারিকেড পার করে সামনে এগোতে চাইলে পুলিশ আমাদের উপর প্রথমে জলকামান নিক্ষেপ করে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করে। তিনি আরও জানান, পুলিশ আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে ছিল। তাদের এই হামলায় ৭-৮ জন আহত হয়। এদের মধ্যে একজন সাধারণ পথচারী ছিল।

প্রত্যক্ষদর্শী ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্বদ্যালয় শাখার আহবায়ক আরমানুল হক বলেন, পুলিশ কোনোভাবেই আন্দোলনকারীদের উপর এভাবে জলকামান, লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করতে পারে না। হামলাকারীদের গ্রেফতার করার পরিবর্তে তারা আন্দোলনকারীদের হামলা করছে। তারা গতকাল কোথায় ছিল? গতকাল কেন শিক্ষার্থীদের রক্ষা করেনি?

পাবনার পদ্মায় সশস্ত্র পাহারায় বালু লুট: প্রশাসনের অভিযানের পরও থামছে না উত্তোলন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জানুয়ারি ২০২৫
Trulli

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ