সর্বশেষ

হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের সন্তান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল। স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করা হয় তাকে। পরে তাকে রশিতে বেঁধে মারধর করলে ঘটনাস্থলে মারা যায়।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জানুয়ারি ২০২৫
Trulli

হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেল যুবকের