সর্বশেষ

শহীদ বুলবুল সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​পাবনা প্রতিনিধিঃ

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পাবনার ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বায়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষা ও নীতি-নৈতিকতায় বলীয়ান হয়ে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনার শিক্ষা প্রসারে যে অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাঁদের কলেজের সার্বিক নিয়ম-কানুন মেনে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকতারুজ্জামান এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ শফিউল আলম। বক্তারা নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন।

নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষকরাও, শিগগিরই ঘোষণা: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের মেধাবী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

শহীদ বুলবুল সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত