সর্বশেষ

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

​পাবনা প্রতিনিধিঃ

পাবনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ খন্দকার শাহারিয়ার কবীর রিমন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাবনা সদর থানার ক্রাইম রেসপন্স টিম (CRT) এই বিশেষ অভিযান পরিচালনা করে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানা এলাকার একটি স্থানে অভিযান চালায় সিআরটি (CRT) এর একটি চৌকস দল।

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

এ সময় তল্লাশি চালিয়ে শাহারিয়ার কবীর রিমনের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র (রিভলবার) এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ​গ্রেফতারকৃত খন্দকার শাহারিয়ার কবীর রিমন পাবনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে। ​পাবনা সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার