সর্বশেষ

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

​বিশেষ প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বঙ্গভবনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গভবনের নির্দিষ্ট পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ও ঘনিয়া সহ বিভিন্ন দেশীয় প্রজাতির রুইজাতীয় মাছের পোনা ছাড়েন।

পোনা অবমুক্তকরণ শেষে রাষ্ট্রপতি বলেন, “মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য ও প্রোটিনের প্রধান উৎস। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি মৎস্য খাত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং আধুনিক ও পরিবেশবান্ধব উপায়ে মৎস্য চাষ সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

​অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি