সর্বশেষ

দুবাই হাসপাতালে বাবর

অনলাইন ডেস্ক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশে রওনা হন। কিন্তু ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাপাতালে ভর্তির পরামর্শ দেন।

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন অনেকটাই ভালো আছেন। আজই তিনি ওমরার উদেশে মক্কা যাবেন। উনার সাথে রয়েছেন দুই ছেলে। লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান। বাবরের স্ত্রী তাহমিনা জামান ভালোভাবে ইতোমধ্যেঅ মক্কায় পৌঁছেছেন।

হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ জানুয়ারি ২০২৫
Trulli

দুবাই হাসপাতালে বাবর