সর্বশেষ

বিয়ের জন্য মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি

অনলাইন ডেস্ক

বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া। এ সময় বিয়ের কর বাতিল করায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানান তিনি।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হলো– বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করতে হবে; নিকাহ রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে; নিকাহ রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ বন্ধ রাখতে হবে; নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে; নিকাহ রেজিস্ট্রারের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূন্য পদে বাবার স্থানে ছেলেকে সরাসরি নিয়োগ দেওয়ার বিধান রাখার ব্যবস্থা করতে হবে; নিকাহ রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মো. মামুনুর রশিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম প্রমুখ।

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

বিয়ের জন্য মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি