সর্বশেষ

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার)। জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ৮ ফেব্রুয়ারি কমিশনের প্রধানরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশনামা উপস্থাপন করবেন। সুপারিশের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে। আলোচনা সাপেক্ষে ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোই সংবিধানে সংযোজন করা হবে।

নতুন পে-স্কেলে বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, কার্যকর ২০২৮ থেকে

তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের কাজ শেষ হয়ে যাবে। সেদিন থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হবে। এ কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে হবে। তবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এই আলোচনা রমজান মাস পর্যন্ত চালিয়ে নেয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি