সর্বশেষ

শিক্ষাব্যবস্থা নিয়ে ১৭ বছর ‘ছেলেখেলা’ হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গত ১৭ বছরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে এর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।শনিবার ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে শিক্ষা ব্যবস্থাকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় দেশের মেধা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রযুক্তি ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে শিক্ষাকে আধুনিক করার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন ও সার-জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর লংমার্চ’

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত প্রণোদনা ও বিনিয়োগ ছাড়া দেশের অগ্রগতি টেকসই করা কঠিন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

নারী শিক্ষার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নারীদের শিক্ষিত ও দক্ষ করে তুলতে বিনামূল্যে শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির জন্য আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও জ্ঞানভিত্তিক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

শিক্ষাব্যবস্থা নিয়ে ১৭ বছর ‘ছেলেখেলা’ হয়েছে: রিজভী