সর্বশেষ

সাভারে মরা মুরগি বিক্রির দায়ে জরিমানা ও এক মাসের কারাদণ্ড

সাভার প্রতিনিধি

ঢাকার সাভার পৌর এলাকার গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ম্যানেজার বাবুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেন। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিছ মরা জব্দ করা হয়। কারাদন্ড হওয়া ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন (৩২), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগী জব্দ করা হয়।

এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে য়ায়, পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় সাভার মডেল থানা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

সাভারে মরা মুরগি বিক্রির দায়ে জরিমানা ও এক মাসের কারাদণ্ড