সর্বশেষ

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৫৯১ জন ।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টমূলে মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫৯১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে।

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন

এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকরা অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগজিন ১টি, ৩ রাউন্ড গুলি, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুরি ১টি, গুটি রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি, কাটার ১টি ও কিরিচ ৩টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার