সর্বশেষ

দুই উপজেলায় ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভা

শহীদুল ইসলাম

 ‘অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে থাকতে পারবে না’ এ অভিমত ব্যক্ত করে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিপ্লবীদের সাথে ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিভাগীয় প্রতিনিধিগণ।

বুধবার, ১২ফেব্রুয়ারি, ২০২৫, দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার মার্কেটে এবং নবাবগঞ্জের সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে এ সভার আয়োজন করেন দুই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বংশী নদীর থানার ঘাটে বিসর্জন ঘাটের সংস্কার কাজ পরিদর্শন,দ্রুত সম্পন্নের নির্দেশ

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত দেশের সংস্কারে বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনী ছাড়াও এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ সালেহীন অয়ন, কেন্দ্রীয় পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য মাসুদুর রহমান আদনান, নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবাবগঞ্জের প্রতিনিধি শাকিল আহমেদ, ইসরাত রুমি, সৌরভী আক্তার চাঁদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ, আটক চাষি ইউসুফ খান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

দুই উপজেলায় ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভা