সর্বশেষ

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট

সাভার প্রতিনিধি

সাভারে একই দিনে যাত্রীবাহী দুটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ছাড়াও লুট করেছে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ সর্বস্ব। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম। ডাকাতির ঘটনার পর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনে যাত্রীবেশী ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের মূল্যবান মালামাল লুট করে নিরাপদে নেমে যায়।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

১৫ মিনিটের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদূরে সিএন্ডবি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজধানী পরিবহনেও ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশী ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল লুটে নেয়। যাত্রীদের অভিযোগ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় মহাসড়কে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে ময়লা ফেলাকে কেন্দ্র ৪ জনকে কুপিয়ে জখম
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ এপ্রিল ২০২৫
Trulli

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ছিনতাই, স্বর্ণালংকার লুট