সর্বশেষ

চিত্রনায়ক জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে

অনলাইন ডেস্ক

বাংলা সিনেমার সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থা ভালো নয়। গতকাল দুপুরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ডলি চৌধুরী। জানা যায়, একদিকে তিনি ক্যান্সারের রোগী অন্যদিক হার্টের সমস্যা।

এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার স্ত্রী ডলি বলেন, জাভেদ বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। গতকাল হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জন্য দোয়া করবেন সবাই।

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ল বিটিএস

১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে জাভেদের অভিষেক হয়। তার চাহিদা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাবানা। এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

জাভেদের আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ এপ্রিল ২০২৫
Trulli

চিত্রনায়ক জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে