সর্বশেষ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাখরনখর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাগতা গ্রামের জহর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০)।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৫
Trulli

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪