সর্বশেষ

সাভার বিরুলিয়ায় মাসুদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভার প্রতিনিধি

মাইনুল ইসলামঃ

সাভার বিরুলিয়া গ্রামে মাসুদ হোসেন লিটনের বাড়িতে গতকাল গভীর রাতে মেন গেটের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকে স্বর্ণ অলংকার ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন, ভুক্তভোগী মাসুদ হোসেন লিটন।

পাবনার পদ্মায় সশস্ত্র পাহারায় বালু লুট: প্রশাসনের অভিযানের পরও থামছে না উত্তোলন

ভুক্তভোগী ও সিসিসি টিভির ফুটেজ অনুযায়ী জানা যায়, গত ২০ শে এপ্রিল শনিবার দিবাগত রাত ৩:৪০ মিনিটে একজন নীল শার্ট ও লুঙ্গি পরিহিত অজ্ঞাতনামা ব্যক্তি শয়ন কক্ষের তালা ভেঙ্গে ঘরে ঢুকতে দেখা যায়। এবং তার সঙ্গে আরো একজন অজ্ঞাত নামা ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আমাদের সন্দেহ অজ্ঞাত নামা দুই চোর ঘরে ঢুকে শয়ন কক্ষের আলমারি ও ওয়্যারড্রপ ভেঙ্গে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। ভুক্তভোগী মাসুদ হোসেন জানান, আমি চাকুরীর সুবাদে আমার ফ্যামিলি নিয়ে মিরপুরে থাকি এবং আমি মাঝেমধ্যে বাড়িতে আসি,আমার বাড়ি তালাবদ্ধই থাকে এবং বাড়িতে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিয়ন্ত্রিত। আমার ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র দলিল, কিছু ডকুমেন্টস, স্বর্ণ অলংকার ও আলমারি ড্রয়ারে থাকা টাকা পয়সা নিয়ে যায় অজ্ঞাতনামা চোর চক্র। এতে করে আমার আর্থিক অতি সাধন হয়েছে ৪,০৭০০০/-চার লক্ষ সাত হাজার টাকার উপরে এবং আরো কিছু চুরি গেছে কিনা আমরা খতিয়ে দেখছি। তিনি আরো বলেন,এটা পূর্ব পরিকল্পত ভাবে এই ঘটনা ঘটায় বলে আমার ধারনা, আমাকে ও আমার পরিবারকে আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাতের অন্ধকারে অজ্ঞতনামা দুই চোরকে দিয়ে আর্থিকভাবে অতি সাধন আতঙ্ক ও মনের ভিতরে ভয়ের সঞ্চার করা এবং অসৎ উদ্দেশ্যেই এ ঘটনা ঘটায়।

নিহত কলির পরিবারের পাশে সাংসদ শিমুল বিশ্বাস:হত্যার বিচারহীনতা নিয়ে ক্ষোভ ও দ্রুত শাস্তির দাবি

এ ব্যাপারে সাভার মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ এপ্রিল ২০২৫
Trulli

সাভার বিরুলিয়ায় মাসুদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি