সর্বশেষ

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সঙ্গে এ মাসের শুরুর দিকে সামরিক সংঘর্ষের সময় যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবার স্বীকার করেছে ভারতের সেনাবাহিনী। তবে কতটা যুদ্ধবিমান তারা হারিয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয় শনিবার সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগের এক ফাঁকে ব্লুমবার্গ টিভি’কে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। তিনি বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, কিন্তু কেন তা ভূপাতিত করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলায় ক্যাপ্টেন নিহত

ভাল দিক হলো আমরা কৌশলগত ভুল বুঝতে পারি, যে ভুল আমরা করেছি। তা সংশোধন করি, নবায়ন করি। এর দু’দিন পর আবার বাস্তবায়ন করি এবং আমাদের সব যুদ্ধবিমান উড়াই। দূরপাল্লায় টার্গেট করি। অনিল চৌহানের এই বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রথমবার সরাসরি নিশ্চয়তা দেয় যে, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারত তার যুদ্ধবিমান হারিয়েছে।

অনলাইন জিও নিউজ লিখেছে, মে মাসের শুরুর দিকে বিনা উস্কানিতে পাকিস্তানের নিরীহ বেসামরিক লোকজনের ওপর হামলা চালায় ভারত। তার জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৬টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। এর মধ্যে আছে ফ্রান্সে তৈরি তিনটি রাফালে যুদ্ধবিমান। তবে যুদ্ধবিমান হারিয়েছে কিনা, সে বিষয়ে এর আগে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ভারত।

ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মে ২০২৫
Trulli

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত