সর্বশেষ

সিরাজগঞ্জের কাজিপুরে মৎস্য চাষিদের মাঝে চাল বিতরন

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের কাজিপুরে মৎস্য চাষিদের মাঝে ৮০ কেজি করে মানবিক সহায়তার আওতায় ভিজিএফের চাল বিতরন করা হয়েছে।

আজ (০১ জুন ২০২৫) রবিবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই (এলএসডি গোডাউন) খাদ্য গুদাম প্রাঙ্গণে মৎস্য চাষি জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু জানান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মাছে ভাতে বাঙালি আনার চেতনাকে উজ্জীবিত করতে এবং মানুষের খাদ্যে আমিষের চাহিদা পুরনের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়ে থাকে। আর এলক্ষ্য অর্জনে দেশের নদনদী, খালবিল,জলাশয় গুলোতে মৎস্য উৎপাদন বৃদ্ধি করনের লক্ষ্যে জাটকা আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই জাটকা আহরণ নিষিদ্ধ কালিন সময়ে জেলেদের জীবনধারণের জন্যই উপজেলার ৪০ জন মৎস্যচাষি জেলেদের মাঝে মানবিক সহায়তা স্বরূপ ৮০ কেজি করে ভিজিএফের চাল বিতরন করা হচ্ছে।

এসময় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক, কাজিপুর উপজেলা (এলএসডি গোডাউন) খাদ্য গুদাম এর নবনিযুক্ত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অলীউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গফরগাঁওয়ে ক্ষুব্ধ জনতা ধর্ষকদের বাড়িঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুন ২০২৫
Trulli

সিরাজগঞ্জের কাজিপুরে মৎস্য চাষিদের মাঝে চাল বিতরন