সর্বশেষ

লালমনিরহাটে জি এম কাদের ও তাঁর স্ত্রীসহ ১৯জনের নামে হত্যাচেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় ২০-৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনের ধানের শীষের নেছারিয়া কামিল মাদ্রাসায় নির্বাচনী এজেন্ট ছিলেন।

চুয়াডাঙ্গার নয় মাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু, আহত ৩

এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদি বিএনপির হয়ে জেলা শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদি।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারধর, সাধারণ জখম, হত্যাচেষ্টা, হুমকি ও হুকুমদানের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুন ২০২৫
Trulli

লালমনিরহাটে জি এম কাদের ও তাঁর স্ত্রীসহ ১৯জনের নামে হত্যাচেষ্টা মামলা