সর্বশেষ

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

জেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, জীবন রক্ষার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সংকটময় সময়ে তার স্ত্রী ফারজানা (৩৮) স্বামীকে বাঁচাতে এক মানবিক ও সাহসী সিদ্ধান্ত নেন নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন।

সকল প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষায় মিল পাওয়ার পর, তাকে উন্নত চিকিৎসার জন্য তুর্কিস্তানে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফল ভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে, শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় হেলিকপ্টার করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করে। এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। ফুল, মিষ্টি, ব্যানার আর শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে।

শার্শা উপজেলা সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও। এলাকাবাসীর মুখে মুখে এখন শুধু এক কথাই “ভালোবাসা বেঁচে আছে, ফারজানার মতো মানুষদের মাধ্যমে”।

গফরগাঁওয়ে ক্ষুব্ধ জনতা ধর্ষকদের বাড়িঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুন ২০২৫
Trulli

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস