সর্বশেষ

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।

আজ শুক্রবার (২০ জুন) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ পয়েন্টে হারিয়েছেন তিনি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালের প্রথম সেট শেষে মিয়াতা ২৭ পয়েন্ট করলে আলিফ ১ পয়েন্টে এগিয়ে থাকেন। দ্বিতীয় সেটে দুজনের পয়েন্ট যথাক্রমে ২৮ ও ২৯। সোনার জন্য আলিফের পরের দুই সেটের যেকোনো একটি জিতলেই হতো, কিন্তু মিয়াতা দারুণভাবে ঘুরে দাঁড়ান।

৩৫০ রানের ইনিংসের পুরস্কার, আফগানিস্তান টেস্ট দলে তাওহীদ হৃদয়

আলিফের ২৭ ও ২৬ স্কোরের বিপরীতে মিয়াতার স্কোর যথাক্রমে ২৮ ও ২৭। ফলে পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। ২৯ পয়েন্টে (মিয়াতার ২৬) শেষ সেট জিতে আলিফ সোনা নিশ্চিত করেন। এটা তার ক্যারিয়ারসেরা সাফল্য।

ফাইনালে উঠার পথে আলিফ সেমিফাইনালে চাইনিজ তাইপের পিন অ্যান চেনকে ৬-৩, কোয়ার্টার ফাইনালে তাই ইয়েন লিওকে ৭-৩, তৃতীয় রাউন্ডে মালয়েশিয়ার মুহাম্মদ সায়াফিককে ৬-৪ ও দ্বিতীয় রাউন্ডে চীনের অ্যালিনকে ৬-২ পয়েন্টে হারান।

এমবাপ্পের সঙ্গে নিজেকেও বিশ্বসেরা বললেন ইয়ামাল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুন ২০২৫
Trulli

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ