সর্বশেষ

আশুলিয়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায়  জমি দখলের অভিযোগ এনে ভূমিদস্যুদের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগী জমির মালিকরা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এম. এ. মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে তাদের জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ তোলেন এবং দ্রুত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

মানববন্ধন শেষে ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলালের পক্ষে থেকে দেওয়া এক প্রেস রিলিজে জানানো হয়, তিনি জমির প্রকৃত মালিক বাবলু গংদের নিকট থেকে আমমোক্তারনামা বলে আশুলিয়ার বাইপাইল মৌজার মোট ৭৬০ শতাংশ জমির বৈধ মালিক। তফসিল অনুযায়ী, এই জমি ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানার বাইপাইল মৌজায় অবস্থিত। এর খতিয়ান ও দাগ নম্বরগুলো হলো: সিএস-৩৫; এসএ- ১৭০, ১৭১, ১৬৪, ১০২, ১২১, ১১১, ১১৯; আরএস- ১৭২, ২৪৭, ২৭৪; বিএস- ১৮৬৮, ১৮৬৯, ২৭৯, ৬৪৭৪ এবং সিএস ও এসএ দাগ নং- ২৭৩, ১৯৮; আরএস- ৯০১, ৯৮৬, ৯৭৮, ৯৭৪; বিএস- ৩৬৩৬, ১৫০৫৩, ১৫০৫৪।

প্রেস রিলিজে আরও অভিযোগ করা হয়, এই বিশাল সম্পত্তি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এম. এ. মতিন ও তার স্ত্রী মরিয়ম ইয়াসমিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন। মতিনকে জমির বৈধ কাগজপত্র নিয়ে আলোচনায় বসার জন্য বারবার অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। উল্টো জমি দখলে রাখতে তিনি এলাকায় এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছেন। তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় খুন, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এমনকি, প্রতিপক্ষকে ঘায়েল করতে দখলকৃত জমিতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।ভুক্তভোগীদের অভিযোগ, মতিনের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। হৃদয়ের নেতৃত্বে একটি চক্র এলাকায় চুরি, ছিনতাই এবং মাদকের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে, যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা আমাদের বৈধ জমি ফেরত চাই। মতিন ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমাদের রক্ষা করুন।” তারা এই ভূমিদস্যুদের কবল থেকে জমি মুক্ত করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সাংবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। তবে অভিযুক্ত মতিন এর সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায় নাই।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৫
Trulli

আশুলিয়ায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন