সর্বশেষ

রৌমারী দাঁত ভাঙ্গা এলাকায় জুয়া খেলা থেকে সরঞ্জাম সহ দুই জুয়ারু আটক

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়াড়িকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা নতুন ইপিজেডে রিং শাইন টেক্সটাইলসে বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসাসেবা

আটকরা হলেন—দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মফিজল হকের ছেলে সাইদুর রহমান (৪৮) এবং শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে ওহিদুজ্জামান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

রৌমারী দাঁত ভাঙ্গা এলাকায় জুয়া খেলা থেকে সরঞ্জাম সহ দুই জুয়ারু আটক