সর্বশেষ

রাজিবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানার পুলিশ।

রাজিবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম মুকুলকে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজিবপুর উপজেলার বটতলা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাজিবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি স্থানীয় আ‍‍`লীগ নেতাকর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনায় স্থানীয় এক জামায়াত কর্মী একটি মামলা দায়ের করেন।

বিকট শব্দের পর আশুলিয়ার গার্মেন্টসে আগুন

আটকের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম বলেন, আটককৃত আসামিকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ জুলাই ২০২৫
Trulli

রাজিবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার