সর্বশেষ

রৌমারীতে গাঁজাসহ সিএনজি চালক আটক

আকতার হোসেন

রৌমারীর ২৮ কেজি গাঁজাসহ সাজু (৩৫) নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

১৫ জুলাই মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে রৌমারী থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত সাজু বকসিগঞ্জ উপজেলার মালিরচর গ্রামের ফুলু শেখের ছেলে। স্থানীয় সিএনজি ড্রাইভার ও মালিকগন জানান, প্রায় সময় সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল আটক রেখে পুলিশকে খবর দিয়ে আটক করানো হয়। প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবারও ২৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারি সিএনজির মাধ্যমে যাওয়ার চেষ্টা করেছিল।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমন সময় টের পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে এসে গাঁজা আটক করলেও আসামী পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজিতে থাকা গাঁজা ও সিএসসহ চালক সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে তাকে ২৮ কেজি গাঁজাসহ আটক দেখিয়ে মামলা রুজু করা হয়। এনিয়ে সিএনজি চালক ও মালিকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

এবিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, সিএনজি স্ট্যান্ডে, সিএনজিতে থাকা গাঁজা আটকের বিষয়ে চালকরা সংবাদ দিলে দ্রæত ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে ৪টি ব্যাগ ভর্তি ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকের মালিক পালিয়ে গেলেও সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিসহ আনা হয়। পরে চালকের পুর্বের মামলা থাকায়, আজকের গাঁজার মালিকসহ দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়।

বিকট শব্দের পর আশুলিয়ার গার্মেন্টসে আগুন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৫
Trulli

রৌমারীতে গাঁজাসহ সিএনজি চালক আটক