সর্বশেষ

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। এ সময় আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

রংপুরের সমাপনী সমাবেশে জনতার মহাসমুদ্র: তিস্তা মহাপরিকল্পনা ও গণভোটের দাবিতে অনড় উত্তরবঙ্গ

নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে হামলা হয়েছে। আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। এ সময়, জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। দেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে সারজিস বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে। দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেই সঙ্গে, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন হাসনাত।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ জুলাই ২০২৫
Trulli

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম